কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তর –ধর্মযুদ্ধ সমাপ্তির পথে।লোহিত পানে মেদিনীঅতি সিক্ত, শ্রান্ত বিহ্বল,চতুর্দিকে হাহাকার,মৃত্যু হেথা খেলা করেজীবনের সাথে –প্রতি নিয়ত, প্রতি পল। সূর্য বুঝি যায় অস্তাচলে,গোধূলি সমাগত প্রায়।অকস্মাৎ রথচক্র ছুটে চলে!প্রান্তরে প্রবেশিলা মহারাজ্ঞী!দৃষ্টিপাতে দাবানল,প্রতিশোধের অগ্নি জ্বেলেলক্ষ্য নাতিদূরে স্থিরপিশাচপ্রায় এক মনুষ্য-মূর্তি | ধীরে প্রকট হয় দৃষ্টি –রুধিরস্নাত দ্বিতীয় পাণ্ডব,পদতলে পাপী দুঃশাসন,কণ্ঠে আহবান ভীমগর্জনে,“এস প্রিয়া, পূর্ণ করো পণ,পাপিষ্ঠ রুধিরেContinue reading “যাজ্ঞসেনী কথা”
Author Archives: shobdothemag
ভিন্ন গল্প, চেনা চিত্র
অতিথি সূর্যি তো মাথায় উপর দাঁড়িয়ে হিঃ হিঃ করে হাসছে। কখন বাজার আনবে, কখন রান্না হবে… আজ এতদিন পর ভাইটা বৌ নিয়ে প্রথম আমাদের বাড়ি আসবে।গিন্নীর এমন চেঁচামেচিতে বিছানা থেকে উঠে কোনরকমে মুখ ধুয়ে অমলবাবু বাজারের ব্যাগ হাতে রওনা দিলেন একটু ভালো কিছু কেনার উদ্দেশ্যে। পিছন থেকে গিন্নী–আরে চা টাতো খেয়ে যাও… এসে খাবো, এইContinue reading “ভিন্ন গল্প, চেনা চিত্র”
বর্তমান শিক্ষার প্রভাব: বিশ্বব্যাপী প্রেক্ষাপট
শিক্ষা মানবসভ্যতার অগ্রগতির প্রধান চালিকাশক্তি। প্রাচীন গুরুকুল থেকে শুরু করে আধুনিক ডিজিটাল শ্রেণীকক্ষ—শিক্ষাব্যবস্থা সময়ের সঙ্গে সঙ্গে রূপান্তরিত হয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বর্তমান শিক্ষা আর কেবল পুস্তক-নির্ভর জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি প্রযুক্তি, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্তমান শিক্ষার প্রভাব আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে – এবং সেই প্রভাব আজ ব্যক্তি, রাষ্ট্র ও আন্তর্জাতিকContinue reading “বর্তমান শিক্ষার প্রভাব: বিশ্বব্যাপী প্রেক্ষাপট”
প্রকৃতির সাথে কিছু কথা
ভালোবেসে ভালোবাসা পাখি আর গাছ পাখি সুধায় গাছকে, “তুমি আমায় ভালোবাসো ?” “সারাদিনের ক্লান্তির অবসানে, ডানা দুটো বুকের কাছে রেখে, শ্রান্ত দেহ নিয়ে যখন আমার ডালে ঘুমিয়ে পর’, তখন আমি তোমাকে ভালোবেসে ভালোবাসি।” গোলাপ আর বৃন্ত গোলাপ প্রশ্ন করে বৃন্তকে, “তুমি আমায় ভালোবাসো ?” “মৃদু হাওয়ায় তুমি যখন দেহ দোলাও, বৃষ্টির ফোঁটায় স্নান করো, সূর্যেরContinue reading “প্রকৃতির সাথে কিছু কথা”
পথে যেতে যেতে
ঋষি তার জীবনের শেষ বারোটা ঘণ্টা বোধহয় ভুলতে পারবে না কখনো। কি কি না হল – আর কি কি না হলে কত ভাল হত! সামনে থেকে, পিছন থেকে কতবার তাকে লোকে ধাক্কা দিয়েছে, সে ধাক্কা ঋষি সহ্য করে নিয়েছে। কিন্তু আজকের ঘটনা? না, মুশকিল তার পক্ষে। হ্যান্ডল করা মুশকিল। ১২ ঘণ্টা আগে… ঋষির একটা শার্টইContinue reading “পথে যেতে যেতে”
এ কোন শিক্ষার আলোয় পৃথিবী আজ !
যে দিন শিক্ষা মানুষকে আবার মানুষ করে তুলবে, সে দিনই পৃথিবী সত্যিকারে আলোকিত হবে। তার আগে পর্যন্ত এই প্রশ্ন আমাদের বিবেকের দরজায় কড়া নাড়তেই থাকবে—এ কোন শিক্ষার আলোয় পৃথিবী।
রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা “অসন্তোষের কারণ” নামক প্রবন্ধে শিক্ষার প্রকৃত রূপের বর্ণনা যেভাবে করেছেন তা সত্যিই বর্তমান যুগে এসেও প্রশংসনীয় এবং সঠিক, “আমাদের শিক্ষাকে আমাদের বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম”।
লেখা কীভাবে শুরু করা যায়…
লেখক জীবন একটা সুদূরপ্রসারী যাত্রা। এর শুরু আছে, শেষ নেই। মাইলফলক আছে, কিন্তু দূরত্বের হদিশ নেই! লিখতে লিখতে শিখতে হয়, পড়তে পড়তে জানতে হয়। শব্দ-র প্রতিষ্ঠাতা শ্রী অন্বেষ মুখোপাধ্যায় তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন একটি ভিডিও পোস্টের মাধ্যমে। লেখা শুরু করার প্রারম্ভের কথা – এই নিয়ে আলোচনা। তবে একটা কথা কিন্তু তারও আগে জরুরীContinue reading “লেখা কীভাবে শুরু করা যায়…”
এইখানে
এইখানে এক চিলতে শান্তি আছে। এইখানে রোদ্দুরেরানরম ছায়ায় ঘেরে মন। এইখানে ঝড় বৃষ্টি মাধবীলতার গায়েচুঁইয়ে চুঁইয়ে ঝরে কিছুক্ষণ। এইখানে এক চিলতে শান্তি আছে ।এইখানে মাথার ওপর,সুখের আঁচল ওড়ে।রাত্রি শেষে পায়রারা, মোরোগেরাজোটবদ্ধ হয়ে,দিনকে উন্মুক্ত করে। এইখানে এক চিলতে শান্তি আছে ।এইখানে সন্ধ্যায় কাঠের উনুন ধোঁয়ায়তরতাজা রুটির গন্ধ ।টিমটিমে লালটেম,পোড়া তেল হ্যারিকেন । তাওএইখানে এক চিলতে শান্তিContinue reading “এইখানে”
কলকাতার পার্সিরা – এক ক্রমশ হারিয়ে যাওয়া সম্প্রদায়!
‘সাম্রাজ্যের দ্বিতীয় শহর’ হিসেবে কলকাতার উত্থানের সাথে সাথে এই স্থানটি বিশ্বজনীনতা লাভ করতে শুরু করে। শহর হিসেবে কলকাতা নিঃসন্দেহে ভারতের অন্যান্য অনেক শহরের চেয়ে নবীন। কিন্তু ব্রিটিশ রাজত্বকালে এটি খ্যাতির অভূতপূর্ব শিখরে আরোহণ করেছিল। ভারতে ব্রিটিশ শাসনের শিকড় যতই দৃঢ় হতে থাকল, শহর হিসেবে কলকাতারও উন্নতি হতে থাকল। শহরটির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বহুগুণে বৃদ্ধিContinue reading “কলকাতার পার্সিরা – এক ক্রমশ হারিয়ে যাওয়া সম্প্রদায়!”
পুনরাবৃত্ত
মোহনা দুদিন ধরে স্কুল থেকে ছুটি নিয়ে প্যাকিং সারছে। বেদ মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়েছে। মোহনাও ওখানে একটা স্কুলে জয়েন করবে। আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে গোছানো হয়ে গেছে। বাসনপত্রও মোটামুটি প্যাক হয়ে গেছে। অল্প কিছু বাসন দুদিনের রান্না-খাওয়ার জন্য রাখা আছে। এবার শুধুমাত্র ফার্নিচারগুলো খুলে নিলেই হয়ে যাবে। পরশু প্যাকারস এর ছেলেরা এসে মালContinue reading “পুনরাবৃত্ত”
