কোনো শব্দ শুনতে পেলে? পূজোর শব্দ? ঢাক, কাঁসর ঘন্টা, টিনের বন্দুকে ক্যাপ ফাটানোর শব্দ? মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেলে? শুনতে পেলে, ঘন্টার শব্দ? চন্ডীপাঠ হচ্ছে শুনতে পেলে? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। অনেক দূরে কেউ যেন কাঁদছে। একটা ছোট্টো মেয়ে। তার পড়নে লাল পেড়ে সাদা শাড়ী। ডাগর ডাগর চোখ। চোখ ভর্তি জল আর জল ভর্তি দুঃখ।Continue reading “শব্দ”
Author Archives: shobdothemag
দুর্গা পূজা – সেবছর, এবছর আর আগামী বছর!
শিক্ষাবীদ শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে তুলে ধরলেন প্রাচীনকালের দুর্গা পূজার ইতিহাস, শোনালেন এ বছরের ভিন্নভাবে পালন করার কাহিনী আর রেখে গেলেন এক রাশ আশার বাণী আগামী বছরের জন্য। শব্দ-র তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।
উৎসব কালে
এমনটা হয় দূর্গা পূজা মানেশরৎ-এর নীল আকাশহালকা মৃদু বাতাস || দূর্গা পূজা মানেকাশ বন দেখে ভরে ওঠে মন || দূর্গা পূজা মানে শিউলি ফুলের গন্ধ স্কুল কলেজ সব বন্ধ || দূর্গা পূজা মানে সপ্তমীতে সবাই একসাথে গল্প করা কটা দিন থাকনা বন্ধ পড়া || দূর্গা পূজা মানে অষ্টমীর সকালে অঞ্জলির সাজ সন্ধ্যায় ঢাকের তালে ধুনুচি নাচ || দূর্গা পূজা মানেনবমীতে খিচুড়ি ভোগ, সন্ধে আরতি দল বেঁধে ঠাকুর দেখা সারা রাত্রি || দূর্গা পূজা মানেদশমীতে লাল পেড়ে শাড়ী পরে সিঁদুর খেলা সময়ে বলছে, এখন যে বিসর্জনের বেলা || দূর্গা পূজা মানেমন দুঃখে ভরেআবার আসবে মা, একটি বছর পরে || তবে এমনটাও হয় ঝোড়ো হাওয়ায় দুলছে গাছের পাতাচড়ুই পাখিরা দানা মেলে ফিরেছে বাড়িচারিদিক ছেয়ে এসেছে কালো ঘন মেঘ ,দূরে যেন সব কিছু ঝাপসা |যদি বৃষ্টি নামেকান পাতবো তোমার গায়েশুনবো আবার তোমার কথা |সেজেছে সাত-রং মাখা রঙিন আকাশ আবারও যদি বৃষ্টি আসে বিকেলবেলায়খুঁজে নেবো আকাশের ঠিকানাContinue reading “উৎসব কালে”
প্রবাসের পুজো
সারা বছরের যত দুঃখ, বিষাদ আর অবসাদ যেন এই কদিনের জন্যে পাশে সরিয়ে রেখে মায়ের আগমনে মেতে ওঠা। যারা পশ্চিমবঙ্গে থাকেন, তারা এই আনন্দের বহিঃপ্রকাশটা তাদের পরিবেশে রোজ দেখতে পারেন। চারিদিকে পুজোর হোর্ডিং, দোকানে দোকানে মানুষের ভিড়, কুমোরটুলিতে সারিবদ্ধ প্রতিমা আর পাড়ায় পাড়ায় বাঁশ বাঁধা প্যান্ডেলের কাঠামোগুলো মনে করিয়ে দেয় যে পুজো আসছে। কিন্তু প্রবাসী বাঙালিদের এই আনন্দের ভাবটা মনের ভেতরেই সিঞ্চন করতে হয়।
প্যারাসিটামল
টেন্টের সামনে দাঁড়িয়ে আকাশ দেখছিল আনজুম। এমন ধুলোহীন নির্মল নীলাকাশ তাদের কলকাতা শহরে সে কেন, তার বাপ ঠাকুরদ্দাও দেখেনি কোনোদিন। যতদূর চোখ যায় কেবল সুউচ্চ পর্বতচূড়ার দল সগর্বে মাথা তুলে বিরাজমান। দূরের পাহাড়গুলোর মাথা সবই সাদা, আর কাছেরগুলো চোখ জোড়ানো সবুজ। সবুজের গায়ে জায়গায় জায়গায় চোখে পড়বে আগুনরঙা লালের ছোপ।
কথায় কথায় কবিতায়……
পাঠ শ্রীমতী সোমা চৌধুরী পাঠ শ্রীমতী চন্দ্রানি গোস্বামী পাঠ শ্রীমতী সোমা মতিলাল মুখোপাধ্যায়
কলকাতা ও এক আশ্চর্য নবাবের কাহিনী
আচ্ছা, যদি বলি কলকাতার বিরিয়ানি, কত্থক নৃত্য ও ঠুমরী গান, উর্দু কবিতা, তুন্ডে কাবাব ও ভারতবর্ষের প্রথম ব্যাক্তিগত চিড়িয়াখানা- এসব কেবল একটা লোককেই কেন্দ্র করে, এবং এ সবগুলোর মধ্যে এক আশ্চর্য কানেকশান আছে, অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু আসলে একটা মিল আছে এসবের মধ্যে এবং সেই মিলের যোগসূত্রটা হলো নবাব ওয়াজিদ আলি শাহ। লখনৌ এরContinue reading “কলকাতা ও এক আশ্চর্য নবাবের কাহিনী”
দুটি কথা
অভয়ার খোলা চিঠি শ্রীচরনেষু মা, কেমন আছিস তােরা সবাই? বাবার শরীর ভালাে? চেহারা তােদের খুব ভেঙ্গেছে, চোখের তলায় কালো। সদরটাতে খিল এঁটেছিস, খাওয়া-দাওয়া প্রায় ছেড়েছিস, অনিয়ম আর অভিমানে মরবি তােরা নাকি? এমনতর কষ্ট পেলে আমি কি সুখে থাকি? ঐ ভাইটা নাকি ছাড়া পেয়েছে? তাতেই কি তাের রােষ? ছােট ছেলে, ছেলেমানুষ, ওর কি আছে দোষ! দাদারাContinue reading “দুটি কথা”
বৃষ্টিদিনের উইন্ডস্ক্রিন
শ্যামল বৃষ্টি দেখতে খুব ভালোবাসে, হয়ত দেখার থেকে বৃষ্টি শুনতে বেশী ভালোবাসে। কাকেরা কি অভিমানী টাইপস হয়? এমনি এমনি বৃষ্টি ভেজে? এইসব ভাবনা ভিড় করে চা খেতে খেতে।আজ রবিবার নয় তাই খুব বেশী ভাবুক হওয়া চলে না। যদিও মাসের দু-সপ্তাহ পার হওয়ার আগেই দু-দুটো লেট মার্ক হয়েছে। তিন নম্বরের বার হলে একদিনের স্যালারি! একেই খামখেয়ালীContinue reading “বৃষ্টিদিনের উইন্ডস্ক্রিন”
ব্রিটিশ কলকাতার ক্লাব কালচার
কলকাতা শহরের যেসব ঔপনিবেশিক বৈশিষ্ট্য এখনও অবশিষ্ট আছে তার মধ্যে অন্যতম হল কলকাতা শহরের স্যোশাল বা সামাজিক ক্লাব কালচার। ভারতবর্ষের বোধহয় আর কোনো শহরে এই ধরনের ক্লাব কালচার এখনো এত জনপ্রিয় নেই। ভারতবর্ষে যখন ইংরেজরা প্রথম আসে তখন তারা ছিল বণিক। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, “বণিকের দন্ড দেখা দিল রাজদন্ড হয়ে” এবং তা যখন হল, তখনContinue reading “ব্রিটিশ কলকাতার ক্লাব কালচার”
