রচনা – অন্বেষ মুখোপাধ্যায়
১)
স্নিগ্ধ নয়নে বিস্তৃত তুমি
স্থলে, জলে বিতরিছ প্রশস্তি।।
২)
উন্নত শির, বলিষ্ঠ দৃষ্টি –
রক্ষা করিছে তোমারই সৃষ্টি।।
৩)
সেই মূর্তি, সেই দীপ্তি
সেই দ্যুতি, সেই জ্যোতি –
জগত-আলোকের বিচ্ছুরণ লইয়া
জগত-ধারণে রহ মগ্ন হইয়া।।
৪)
ধরিত্রীকে ধারণ করো মা
পৃথিবীকে ব্যাধিমুক্ত করো মা।।
৫)
যখন নাও বিদায়, ভাবি যদি থাকতে আর কটা দিন
শুনি তুমি বল, “ডাক আমায়, ডাকতে থাক।
আমি তোদের আত্মা, থাকি তোদেরই সুন্দর মনে,
তোদের ভবিতব্যে, তোদের প্রাণের নগরে।।”
